আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। রবিবার (২৩মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেতে লুকিয়ে থাকা ওই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। তিনি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি আরও জানান শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান এ ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে তদন্ত কাজ শুরু করেন। ঘটনায় জড়িত ঘাতক আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। মামলাটি এখনও তদন্তাধীন