আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে চোরাইকৃত পিকআপ গাড়িসহ তোফায়েল আটক 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী : 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।” 

“২২ মার্চ (শনিবার) সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়। “

“পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি (Mahindra Bolero Maxitruck) জব্দ করা হয়।” 

“শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়। “

“চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।”

“গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।”

“এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।”