মৌলভীবাজার পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের পথশিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ ২৬ মার্চ বুধবার বিকাল ৫ ঘটিকা সময় মুজতবা আলী সড়ক, দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসের সামনে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদের আয়োজনে ও বকসি কায়ছার রশিদ সহযোগীতায়। এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডাঃ ছাদিক আহমদ, পথশিশু সংগঠন বাংলার নাট্যলোক এর ২০০৬ সালে প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ,দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাফ রিপোটারঃ বকসি লিটন, জেলা সাংবাদিক ফোরাম এর দপ্তর সম্পাদক বুলবুল খান, ব্যবসায়ি সুলতান আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল খান প্রচার সম্পাদক জামাল হোসেন প্রমুখ। পরে ডাঃ ছাদিক আহমদ সবার জন্য দোয়া কামনা করেন। সভাপতি দুরুদ আহমেদ বকসি কায়ছার রশিদকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের সহযোগিতায় এই সংগঠনটি আজ প্রায় ২০ বছর যাবৎ চালিয়ে যেতে পারছি।
পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের ইফতার বিতরণ
Catagory : সারা দেশ | তারিখ : মার্চ, ২৬, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ • ৭৮ বার পঠিত






