আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় জুলাই যোদ্ধারা পেল স্বাস্থ্য কার্ড

(নওগাঁ) প্রতিনিধি:  জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ। জানা গেছে অনুষ্ঠানে মোট ৫৭ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। নওগাঁর এই ৫৭ জন আহত যোদ্ধার মধ্যে একজন জুনাইদ হোসেন জুন। ২০২৪ সালের ১৮ জুলাই পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে জুনাইদ বলেন, “আমরা সেদিন রাজপথে নেমেছিলাম একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কণ্ঠ রুদ্ধ করতে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু শক্তি বর্বর হামলা চালায়। আমি নিজে প্রচণ্ড মার খেয়েছি, কিন্তু আমাদের আন্দোলনের মনোবল ভাঙেনি।স্বাস্থ্য কার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এই কার্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চিকিৎসা সেবায় সহায়তা দেবে। কিন্তু আমরা কখনো এসব কার্ড পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা জীবন বাজি রেখেছি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।