আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দক্ষিণ সুরমায় সিউর সাকসেস এডুকেশন এন্ড এসডব্লিউও এর ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামস্থ সিউর সাকসেস এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯ মার্চ) বিকেলে সিউর সাকসেস একাডেমি হলে সংস্থার উপদেষ্টা ও সিলাম ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী রোটারিয়ান ডাঃ মিফতাহুল হোসেন সুইট।

সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোঃ রোস্তম আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রমজান আলী, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহজাহান আহমদ, মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য এস এম ফাহিম, সিলাম জামে মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক, সিলাম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, প্রতিবেশী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ কামাল খন্দকার, বিশিষ্ট সমাজসেবী নাজিম উদ্দিন।

এসময় সিউর সাকসেস একাডেমির পরিচালক এম আর সায়েক, সহ-পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম, একাডেমির সিনিয়র শিক্ষক ইমাদ উদ্দিন, রাসেল আহমদ, সহকারী শিক্ষক সুয়েব আহমদ, তাওহিদ ইসলাম, জুবায়ের আহমদ, জুবায়ের আহমদ রোমন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ ফজলুর রহমান।