আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁ পোরশায় মাদ্রাসার জমিতে কীটনাশক স্প্রে করে ৮০বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা

 (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়াহ(পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট করে দিয়েছে দুর্বুত্তরা। গত শুক্রবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রটারী নজরুল ইসলাম শাহ। পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এবছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে। ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসার সেক্রেটারী নজরুল ইসলাম শাহ্। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিবেন বলে জানান