আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪১তম মাসিক অনুদানসহ নগদ অর্থ, পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪১তম নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগী সহ পবিত্র ঈদুল ফিতরের বিশেষ উপহার প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার ২৭জন, আল খলীল হিফজুল কোরআন মাদরাসার ২৩জন, সাউতুল ফুরকান মাদরাসার ২১জন এবং কুচারমহল হাফিজিয়া মাদরাসার ৩০জন সহ মোট চারটি হাফিজিয়া মাদরাসার কোমলমতি এক’শ একজন শিক্ষার্থীদের পাঞ্জাবী তোপ, নিয়মিত মাসিক অনুদান সুবিধাভোগীসহ দুই শতাধিকের মাঝে ঈদের বিশেষ উপহার গরুর গোসত সহ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করা হয়।

সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ ও কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) দ্বয়ের যৌথ পরিচালনা ও উপস্থাপনায় ঈদুল ফিতরের বিশেষ উপহার বিতরণকালে অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী আলহাজ্ব শাহ বাহাউদ্দীন সউদ, কানাডা প্রবাসী শহিদ উল্লাহ, সাউতুল ফুরকান মাদরাসার প্রতিনিধি মাওঃ সিরাজুল ইসলাম তালুকদার, কুচারমহল হাফিজিয়া মাদরাসার প্রতিনিধি হাফিজ জুনায়েদ আহমদ,  শিশু ও বয়োবৃদ্ধদের মাঝে বিভিন্ন অংকের নগদ অর্থ, আলহাজ্ব মবশ্বির আলী বহুমুখী মাদরাসার প্রতিনিধি হাফিজ শেখ মমতাজ রাজা, সাংবাদিক সালেহ এলাহী কুটি, ফুটো সাংবাদিক কৃষ্ণ দাস, কমরু মিয়া, এলাইছ মিয়া, মছব্বির মিয়া প্রমুখ।

এসময় ফাউন্ডেশনের সহ-সভাপতি আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।