আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে সংঘর্ষের ঘটনায় আটক বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া জামিনে মুক্ত  




শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল দুই পক্ষের সংঘর্ষের ঘটনা যৌথবাহিনীতে হাতে আটক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে মৌলভীবাজার জেলা কারাগার থেকে বের হলে স্থানীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং পরে তাদের নিয়ে শ্রীমঙ্গলস্থ নিজ বাস ভবন মহসিন নিবাসে ফিরেন।

এর আগে দুপুরে মৌলভীবাজার বিশেষ আদালতের বিচারক তার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

গত ৩০ মার্চ রাতে যৌথ বাহিনীর সদস্যরা বিএনপির ওই ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু, ছেলে মুরাদ হোসেন সুমন, চাচাতো ভাই মো, সেলিম মিয়াসহ তাঁর পক্ষের ১৩ জনকে আটক করে।

পরে দিন রবিবার ওই সংঘর্ষের গাড়ী ভাংচুর, আহত করা ও টাকা লুঠের ঘটনায় আহত শ্রমিক নেতা সাগর ভূইয়া মা আকলিমা বেগম বাদী হয়ে  মহসিন মিয়া মধুসহ আটকৃতসহ ১৬ জনের নামাল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাত  আসামী করে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় তাদের সবাইকে জেল হাজতে প্রেরণ করে।


এর আগে মেয়রের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে মুক্তির দাবি জানিয়েছেন মৌলভীবাজার জেলা আহবাহয়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট আবেদ রাজা তার সামাজিক যোগাযোগ মাধ্য ফেইসবুকে সাবেক মেয়র মহসিন মিয়ার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান।

এছাড়াও সাবেক মেয়রের মুক্তির দাবি জানান শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফ উদ্দীন জাহাঙ্গীর ও যুগ্ম আহ্বায়ক সাব্বির তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল মঈন গোফরান তারেক। এছাড়াও বিএনপি নেতা মহসিন মিয়া মধু আটকের নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।