আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতাসহ আহত ৫

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত্রি আনুমানিক ১০ ঘটিকায় 

শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), পিয়াল (২০), নাঈম (১৮), তানভীর (২০)। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে অপেক্ষা করতে থাকে। এ সময় অপর পক্ষের লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। এতে জোবায়ের, পিয়াল, নাঈম ও তানভীর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের এলাকায় অভিযান চালায়। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করা হয়েছে।