আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি জমিয়তের আহবান

পৃথিবীর সর্বোচ্চ বর্বরিত হামলা করে মুসলমানদের ঐতিহ্যবাহী ভূমি, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসার পবিত্র ভূমি আজ মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। 

মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ বিশ্ব সন্ত্রাসী ইসরাইল কর্তৃক নির্বিচারে মুসলিম নারী-শিশুসহ মুসলমানদের বাড়ি-ঘর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ জাতিসংঘের কোনো ভূমিকা নেই, বিশ্ব মানবতাবাদী নেতৃবৃন্দের কোন উদ্যোগ নেই। তাই অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করে মুসলমানদের পক্ষে ভূমিকা রাখার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। 

আজ ৭ই এপ্রিল, সোমবার বাদ আসর, সিলেট সিটি পয়েন্টে জমিয়তের মহানগর সভাপতি মাওলানা মখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাবেক সভাপতি মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি নিজামুদ্দিন, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান  কাসেমী,মাওলানা মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল আমিন, মাওলানা আহমদ সগীর আমকোনী, মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, মাওলানা খায়রুজ্জামান, মুফতি জাকারিয়া মাহমুদ, হাজি শফি উদ্দিন আহমেদ, মাওলানা হাসান আহমদ, হাফিজ কবির আহমদ,বেলাল আহমদ চৌধুরী, মাওলানা মাহদী হাসান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা শামীম আহমদ, আশিকুর রহমান, মাওলানা অলিউল্লাহ, মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ হোসাইন  আহমদ, মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম, ছাত্রনেতা আবু হানিফা সাদী, আইনুল ইসলাম প্রমুখ।