আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার শ্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাককে সমর্থন জানিয়ে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী আলেম-ওলামারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা সকল মানবতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য হয়ে উঠেছে।”

তারা অভিযোগ করে বলেন, কথিত মানবাধিকারের ধ্বাপ্পাবাজ আমেরিকা আজ ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মার্কিন শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থনে মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সারখ্যাত’ রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়, কারণ নিহতরা মুসলমান। মুসলমানদের মানবাধিকারের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।”

ছবি ক্যাপশন: ১ ও ২ ছবি, শ্রীমঙ্গল: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার শ্রতিবাদে বিক্ষোভ মিছিল