আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

খুন হওয়া আইনজীবীর দাফন সম্পন্ন :

সোমবার ৭ এপ্রিল বাদ আছর তরুণ আইনজীবী সুজন মিয়ার নামাজে যানাজা মৌলভীবাজারস্থ সৈয়দ শাহ মোস্তফা (র) ঈদগাহ ময়দানে সম্পন্ন করে মাজার কবরস্থানে দাফন শেষ হয়েছে।

উল্লেখ্য, আগের দিন রাত ১১টায় পৌরসভা ফুচকা বাজারে দুর্বৃত্তরা ছুরিকাহত করে এডভোকেট সুজন মিয়াকে নির্মমভাবে খুন করে।

আজ সোমবার ঘটনার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বারের আইনজীবীরা শহরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

সমাবেশে বক্তৃতাকালে আইনজীবীরা ২৪ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি বিধানের দাবী জানান। তারা পৌরসভার সম্মুখে ও কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে ফুচকা বাজার এবং কথিত শিল্প ও বানিজ্যমেলা বন্ধের জোর দাবি জানান। আইনজীবীরা এদিন আদালত বর্জন করেন।

প্রশাসন খুনীদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা চালিয়েছে। এটি পেশাদার কোনো খুনীর কাজ বলে পুলিশের ধারনা। চটপটি বিক্রেতা সহ অন্যান্য সন্দেহভাজনকে ধরে জিজ্ঞাসাদ করলে আইনজীবী খুনের রহস্য বেরিয়ে আসতে পারে।

দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারে রাজনীতির ছত্রচ্ছায়ায় অপরাধী চক্র সন্ত্রাস চাঁদাবাজি দখলদারী বানিজ্যে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।

বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে ভাংচুর করে ফুচকা বাজারের সবকিছু গুড়িয়ে দেয়। ফুচকা বাজারের অদূরেই কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে শিল্প ও বানিজ্য মেলা । ১০ এপ্রিল এ স্কুল কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার। প্রশাসন পরীক্ষা কেন্দ্রের পাশে স্কুল মাঠে মেলা আয়োজনের অনুমতি দেয়ায় অভিভাবক মহল বিক্ষুব্ধ। তারা অবিলম্বে মেলার আয়োজনটি অন্যত্র সরিয়ে নেবার দাবী জানান।

আইন শৃঙ্খলার অবনতিতে মৌলভীবাজার জেলা শহরে উদ্বেগ উৎকণ্ঠা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। ফেসবুক সূত্র সৈয়দ আমিন