আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

## (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মোঃ আলম প্রাংয়ের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক। এর আগে  মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। অভিযানের সময় দুর্বৃত্তরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে হামলা চালায়, এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পুলিশের অভিযানে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর হলেও বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।