আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় সড়ক দুর্ঘটনায়  নিহত ১

বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম অমল চন্দ্র দাস (৫৫)। তিনি উপজেলার ফেপিড়া গ্রামের মৃত জীবন চন্দ্র দাসের ছেলে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌণে ১২টার দিকে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। সে সময় তিনি একটি অটোভ্যানে ছিলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং কাউকে আটকও করা হয়নি।