আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়া শাজাহানপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক       

                                       (বগুড়া) প্রতিনিধি: 

সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) হোসনা আফরোজা।

বৃহস্পতিবার  (১০ এপ্রিল) সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন আসেন ।পরে তিনি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা ও রাণীহাট স্কুল এন্ড কারিগরি কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান,সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম সহ পরীক্ষা সংশ্লিষ্ট অত্র উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উপজেলাজুড়ে মোট ৪০০৬জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি ২ হাজার ৭০১ জন,২টি কেন্দ্রে দাখিল মাদ্রাসা ৮৭৮ জন এবং ২টি কেন্দ্রে ভোকেশনাল ৪২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।