আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় কোচের  ধাক্কায় অটোচালক নিহত

বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম কাহালু থানার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। পুলিশের এই কর্মকর্তা জানান,   সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একটি শ্যামলী পরিবহনের বাস তার চালিত অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।