আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপন

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও প্রাণের উৎসব ‘ফাগুয়া উৎসব’-এর বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে ভার্চুয়ালি এ উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার  ইনচার্জ আমিনুল ইসলাম, ফিনলে টি কোম্পানির বালিশিরা ভ্যালির ডিজিএম মো. সালাউদ্দিন, চা শ্রমিক নেতা পরিমল সিংহ বাড়াইক এবং ফাগুয়া উদযাপন পরিষদের আহবায়ক ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রীতম দাস প্রমুখ।

আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় চা জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এতে পরিবেশিত হয় হোলী গীত, কুরমালি নৃত্য, কুই নৃত্য, গানতি বেজনী, শেরতেলু, ওড়িয়া নৃত্য, শারুল, লাঠি নাচ, ভমকচ, মুন্ডারী গান, ওড়িয়া ভজন, দং, ঝুমুর, কড়া, মংগলা, ভুজপুরি এবং খাড়িয়া নৃত্যসহ বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশনা।

এই উৎসবে দেশের বিভিন্ন চা বাগান থেকে কয়েক হাজার চা শ্রমিক অংশগ্রহণ করেন। উৎসবটি ছিল চা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলা।