মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। গত ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরণের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মে ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.ti-bangladesh.org/ija
| দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৪Transparency International Bangladesh (TIB) has been actively promoting investigative journalism in Bangladesh through its Investigative Journalism Awards program, which was initiated in 1999.www.ti-bangladesh.org |
মেইলে সংযুক্ত বিস্তারিত বিজ্ঞাপনটি আপনার গণমাধ্যম প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে প্রচারের জন্য অনুরোধ করছি।






