আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী  দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় নানা বয়সী নারীদের সাথে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব) সদস্যের পরিচয়ে  ঘনিষ্ঠতা ও প্রতারণার ফাঁদ তৈরী করে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচত হয়ে, র‌্যাব সদস্যদের ভাষায় কথা বলতেন  শিহাব হোসেন সাগর (২১) নামের ঐ যুবক। পরিচয় দিতেন র‌্যাবের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে।  সেই বিশ্বাসে নারীরা কখনও ভিডিও কলে, কখনও সরাসরি নিজেকে উন্মোচন করতেন তার সামনে। আর তখনই শুরু হতো ভয়ংকর ব্ল্যাকমেইলের খেলা। শেষ পর্যন্ত নিজেই ধরা পড়লেন র‌্যাবের ফাঁদে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ অভিযানে গ্রেফতার হন শিহাব হোসেন সাগর । বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সাগরের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডিজিটাল ডিভাইস যার মধ্যে রয়েছে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ড ডিক্স, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোড়া এবং বার্মিজ চাকুসহ আরও কিছু অস্ত্রসামগ্রী। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী সাগর মূলত নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন র‌্যাব পরিচয় দিয়ে। তাদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করিয়ে নিতেন তুলে নিতেন ভিডিও। এরপর সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেইল করতেন। একজন প্রতারক শুধু নারী নয়, র‌্যাবের মতো একটি গর্বিত বাহিনীর নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাসকেও ঠকাচ্ছিল। র‌্যাব-১২ জানায়, এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর শিহাব হোসেন সাগরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।