আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে স্বর্ণা দাসের পরিবারকে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির বৈশাখী উপহার

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের জুড়ীতে সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারকে বৈশাখী উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখে জুড়ী উপজেলার নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে গিয়ে তার বাবার হাতে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান এবং দপ্তর সম্পাদক ওমর ফারুক এ উপহার তুলে দেন। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস এ উপহার পেয়ে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির পক্ষ থেকে আপনারা আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে এটা আমার কাছে ভিন্ন কিছু। এটা অনেক বড় দৃষ্টান্ত। আশা করি ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির এই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সাংবাদিক সহকর্মীরা এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন।

সাংবাদিক মোহসীন উল হাকিম বলেন, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি আজকে স্বর্ণা দাসের পরিবারকে যে আর্থিক সহায়তা করল, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি সংগঠনটির সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি এমন মানবসেবামূলক কার্যক্রম এগিয়ে নেবে।

এসময় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম, বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।