আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অবশেষে বরখাস্ত ছয়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের সেই অধ্যক্ষ

 (বগুড়া) প্রতিনিধি:  দুর্নীতির সংবাদ প্রকাশের পর ছয়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের সেই অধ্যক্ষ আইনুন নাহারকে বরখাস্ত করেছে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। জানা গেছে, ছয়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুন নাহারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, অধিনস্ত শিক্ষক ও গর্ভণিং বডির সদস্যদের সাথে অমানবিক ও অশোভন আচরনসহ নানা অভিযোগ নিয়ে ৩০ অক্টোবর খবর প্রচার করে মোহনা টেলিভিশন। এরপর টনক নড়ে জেলা প্রশাসনের। জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানে গর্ভণিং বডির সভাপতি হোসনা আফরোজার নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপ্রেক্ষিতে অধ্যক্ষ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পেয়ে ১৬ মার্চ জেলা প্রশাসক অধ্যক্ষ আইনুন নাহারকে বরখাস্ত করে পত্র জারি করেন।