আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে দুষ্কৃতকারীদের আগুনে কৃষকের সবজি বাগান পুড়ে ছাই; ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো কৃষক আহমদ মিয়ার সবজি বাগানের একটি ঘরসহ ৮ হাজার চটি ও সাড়ে ৪ হাজার সবজির চারা। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক আহমদ আলী।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গত ১৫ এপ্রিল রাত্রে উপজেলার মাধবপুর চা বাগানের সুন্দর বন সংলগ্ন মরা নদী নামক স্থানে সবজি বাগানে আমার কর্মরত শ্রমিকদের মজুরি দিয়ে রাত আনুমানিক ১১ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন নিজ বাড়িতে যাওয়ার পর আমার কাছে খবর আসে আমার সবজি বাগান আগুনে পুড়ছে। তিনি জানান, আমার বাগানের একটি ঘরে যাবতীয় মালামাল ছিলো। ঘটনার আগেও প্রায় দেড় দুই লাখ টাকার সার, কীটনাশক, পলিথিন এনেছি। এছাড়াও ছিল ৩ টি পানির পাম্প, দেড় হাজার ফুট পাইপ ও আখ মাড়াইকৃত ১৫ টিন গুড় সব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করে আরো বলেন, আমি রাতে থানা পুলিশকে অবগত করেছি, তারা এসে দেখে গেছে। কাটাবিল এলাকার কিছু লোকের সাথে আমার পূর্ব বিরোধ ছিল, হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। এই অগ্নিকান্ডের ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতার হোসেন বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।