গ্রেফতার (নওগাঁ) প্রতিনিধি : র্যাব-৫ সিপিসি-৩ এর গোয়েন্দা
দল গ্রেফতারকৃত আসামী তহুরুল এবং পলাতক আসামী মোহাম্মদ আলী এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১৫-০৪-২০২৫ তারিখ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্যামপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে মাদক কারবারী তহুরুলকে আটক করে এবং অপর মাদক কারবারী মোহাম্মদ আলী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত তহুরুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৯০ পিচ ট্যাপেন্টাডল, ০১টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ১৫০০/- টাকা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী তহুরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ তহুরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আলেম, সাং-চানপুর, থানা-ধামইরহাট, জেলা-
নওগাঁ এবং অপর পলাতক আসামীর নাম মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত মোসলেম, সাং-সাগরপুর গোয়ালপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ। মাদক কারবারী তহুরুল এবং পলাতক আসামী মোহাম্মদ আলী উভয়েই চিহ্নিত মাদক
ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী
বিক্রি করতো বলে জানায়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।






