আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

পুলিশ সুপার মহোদয়ের রাজনগর থানা পরিদর্শন


কে এম সাইদুল ইসলাম
বুধবার (১৬ এপ্রিল) মৌলভীবাজার জেলার রাজনগর থানা পরিদর্শন করেছেন মাননীয় পুলিশ সুপার জনাব এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা মহোদয়।

সকালে পুলিশ সুপার মহোদয় রাজনগর থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন এবং রাজনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোর্শেদুল হাসান খান।

এরপর অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।