আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করেছে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকা থেকে গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি ফোনে বিষয়টি বনবিভাগকে অবগত করে। পরে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের এফজি তাজুল ইসলাম, সোহেল শ্যামসহ আরও অনেকে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গন্ধগোকুলের শাবকগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর বয়স একমাসের মতো হবে। গন্ধগোকুলের শাবক গুলো জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যার জন্য রাখা হয়েছে। পরবর্তীতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে” ঈদ পুনর্মিলনী ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্সে রুমে মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ, হীড বাংলাদেশের লিয়াঁজো কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, ক্রীড়া ব্যক্তিত্ব কাজ্বী মাহমুদ আলী, কমলগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার প্রতিনিধি রাজ মোস্তাকিন, ভূইয়া রাজন রেজা, মোঃ মিল্লাদ আলী, ইমাদ আহমেদ, আব্দুস সামাদ তালুকদার, সাইফুর রহমান আবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উনায়েছ আহমদ খান, খালেদ হোসেন, নাজমিন আক্তার জেনী, সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ।