আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গল লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

শ্রীমঙ্গল লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ির  উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ


শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ী শ্রীমঙ্গলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস প্রদান ও স্কুলে নিয়মিত উপস্থিতি এবং সদাচরণের জন্য ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং বই প্রদান করা হয়। 

এ উপলক্ষে আজ সোমবার কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক সংক্ষিপ্ত  আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মো, আবু তাহের শাহেদ গাজীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক এটিএম আনোয়ার গাজী। 

স্কুলের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গলের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদ, স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো, আশরাফুল ইসলাম কামরুল, জাতীয়তাবাদী সংগ্রামী দল মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি হামিদুর রহমান আব্দুল হামিদ ও সংগঠনের সহকারী পরিচালক ও শাহ মোস্তফা জামিয়া ইসলামিয়া উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস আক্তার। অনুষ্ঠান শুরু'র পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলে ৮শ্রেণি শিক্ষার্থী আল মনির।
অনুষ্ঠানে সংগনের পক্ষ থেকে দারিদ্র ১৪ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান ও স্কুলে নিয়মিত উপস্থিতি এবং সদাচরণের জন্য ৩ শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং বই প্রদান করা হয়। 
জানাযায়, লতিফা খানম শিক্ষা কল্যাণ পরিষদ বৌলাশীর গাজী বাড়ী শ্রীমঙ্গল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়নমুলক, সমাজসেবা ও আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।