আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন

 ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এছাড়াও একই দিনে আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে: সান্তাহার বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ রথবাড়ী বেনিমাধব আশ্রমে ওয়াশ ব্লক স্থাপন সান্তাহার বিপি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্যালাসাইডিং নির্মাণ সান্তাহার পৌর এইচএ বালিকা বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিয়ন, এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের ঠিকাদারগণ। ইউএনও রুমানা আফরোজ বলেন, “সান্তাহার পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশে এগিয়ে যাবে।”