আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে মানববন্ধন

(নওগাঁ)  প্রতিনিধি : নওগাঁয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে নওগাঁ জেলা শহরের কাজীর মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) নওগাঁ শাখার আয়োজনে মানববন্ধন শুরু করেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। অধিক জিপিএ, অধিক মেয়াদকাল এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আমাদের কোর্স পরিচালিত হয়। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। মানববন্ধনে বক্তারা আরো বলেন, অবিলম্বে আমাদের এ দুটি সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেওয়া হোক। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাকের হুঁশিয়ারি দেন এসময় শিক্ষার্থীরা।