আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যারয় এবং অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, মৌলভীবাজার-এর আয়োজনে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ এপ্রিল মঙ্গলবার সকালে। মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মৌলভীবাজার ডা: সজীব মীতৈ এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন- প্রতিবন্ধী ও এনডিডি সেবা কেন্দ্র, মৌলভীবাজার এর সহকারী পরিচালক জোবায়ের আহমদ। পবিত্র কোরআন তেলায়াত করেন- সৈয়দ আমীর আলী, গীতা পাঠ করেন- জেলা সমাজসেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার স্বপন চন্দ্র কর্মকার। বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বর্নালী পাল, পুলিশ পরিদর্শক, রুহুল আমিন, অভিভাবক নিগার সুলতানা মায়া, আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল আহমদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল,ব্লোমিং রোজেস মল্লিকা গোস্বামী প্রমুখ।