আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা- মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ  

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার সদর উপজেলার সানন্দপুর গ্রামে পৈত্রিক জমি দখলের পায়তারা ও মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। 

শনিবার (২২ এপ্রিল) মৌলভীবাজার  প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত ছামছু মিয়ার ছেলে মো. কয়েছ মিয়া।

তিনি জানান, মৌজা সানন্দপুর, হাল খতিয়ান নং-৪৪, দাগ নং-৮২, ১২৩, খতিয়ান নং-৪৪ এর অধীনে প্রায় ৪১ শতক জমি তার বাবা এবং পরে তাদের পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখেছেন। 

কিন্তু সম্প্রতি সদর উপজেলার কথিত আব্দুল গনির পক্ষে দূর্গাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা’র ছেলে আবু সাহিদ ভুট্টু আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করেন যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

কয়েছ  মিয়া অভিযোগ করেন, প্রতারক চক্রটি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় কাজটি এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, “১৬ এপ্রিল ২০২৫ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আমরা লিখিত অভিযোগ দেই। এরপরও তারা আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে কয়েছ মিয়া বলেন, আমি ও আমার পরিবার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অভিযোগে মানহানিকর উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। 

পরিবারটি এ বিষয়ে একটি স্বচ্ছ তদন্ত এবং প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।