আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযান- আটক ৬ 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : 

মৌলভীবাজার সদর থানার আওতাধীন চাঁদনীঘাট, সৈয়ারপুর রোড, কাশীনাথ রোড, ক্লাব রোড এবং কোর্ট রোড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। 

অভিযানে মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মো: হীরা মিয়া (৩৫), পিতা: মৃত আব্দুল সামাদ, মাতা: আলেয়া বেগম, সাং: ওয়াপদা রোড, থানা: মৌলভীবাজার সদর। ২। খোরশেদ আলম (৫০), পিতা: আব্দুর রহিম, মাতা: খোরশিদা বেগম, সাং: সৈয়ারপুর, থানা: মৌলভীবাজার সদর।

৩। মো: আব্দুল্লাহ (৩৫), পিতা: শামসুল হক, মাতা: রুপালি বেগম, সাং: জগন্নাথপুর, থানা: মৌলভীবাজার সদর। ৪। মো: অলি উল্লাহ (৩১), পিতা: বাবুল খাঁন, মাতা: লাইলী বেগম, সাং: বড়বাড়ি, থানা: মৌলভীবাজার সদর। 

৫। মো: জাহাঙ্গীর আহমেদ (২৫), পিতা: মৃত মতিন মিয়া, মাতা: মৃত ফিরোজা বেগম, সাং: কালেঙ্গা, থানা: কমলগঞ্জ। ৬। মো: আশরাফুল ইসলাম (২০), পিতা: নজরুল ইসলাম, মাতা: শেফালী বেগম, সাং: আলী কমপ্লেক্সের ভাড়াটিয়া, থানা: মৌলভীবাজার সদর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় , মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।