আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

শ্রীমঙ্গলের লন্ডন রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ- ৬ তরুণ তরুণী আটক 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডের ‘লন্ডন রেস্ট হাউজে’ অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত রেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ তথ্যের প্রেক্ষিতে ২২ এপ্রিল সোমবার রাত ৮টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) আব্দুর রহিম জিবান ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ ও তিনজন নারী।

আটককৃতরা হলেন: ১. জনি দেবনাথ (২৮), মৌলভীবাজার সদরের নলদাড়িয়া এলাকার বাসিন্দা। ২. মো. সুমন মিয়া (২৭), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার হরিপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে মৌলভীবাজার সদর এলাকায় বসবাসরত। ৩. আশরাফুল ইসলাম (২৮), নীলফামারীর ডিমলা থানার কাকিনা গ্রামের বাসিন্দা; বর্তমানে শমশেরনগর এলাকায় অবস্থান করছেন।

৪. সীমা নাথ (২৬), মৌলভীবাজার সদরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। ৫. রুমেনা আক্তার ওরফে শাহানা আক্তার (২৪), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভূরিশর গ্রামের বাসিন্দা, বর্তমানে চাঁদনীঘাট এলাকায় অবস্থান করছেন। ৬. তাসনিম বেগম (২১), কুলাউড়া উপজেলার কটারকুনা ইউনিয়নের মন্দিরা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, “অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ বদ্ধপরিকর।”