আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে জাহির চৌধুরী বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত  

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজার সদর উপজেলার, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক জাহির চৌধুরী মেধা বৃত্তি ও প্রবাসী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে। 

 অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ।সংবর্ধিত অতিথি ছিলেন, যুক্তরাজ্য  (পোসমত)এর ডাক্তার এবাদুর রহমান চৌধুরী লাহিন,প্রবাসী সাজু মিয়া,প্রবাসী জুয়েল মিয়া,প্রবাসী তোফায়েল চৌধুরী তারেক।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি ও সিলেট বারের আইনজীবি এডভোকেট মোঃ সাইফুর রহমান,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,বিদ্যালয় কমিটির সদস্য আলী আহমদ,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাধারণ সম্পাদক ফয়েজউদ্দিন সামছু, মাওলানা আশরাফ মিয়া।

জাহির চৌধুরী বৃত্তি প্রতি বছর সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর রোল নাম্বার প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত ৪২ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয় এবং একজনকে বিদ্যালয়ের সেরা ছাত্র নির্বাচন করা হয়।