আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের জুড়ীতে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আন্তর্জাতিক সংস্থা ”কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপকারভোগী দুই শতাধিক শিশুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। 

লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান মিসেস লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে এবং সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর, ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সেলু। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-০৪৩০) চেয়ারম্যান সুইউং আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি-০৪০১) প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং, বিডি-০৪৩২ এর প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন মারলিয়া, এলবিনটিলা খাসি পুঞ্জির প্রতিনিধি ওয়ানমন লংডঃ প্রমুখ। 

বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল এবং ২ লিটার সয়াবিন তেল। শিক্ষা উপকরণ খাতা, কলম এবং স্বাস্থ্য সরঞ্জাম মধ্যে রয়েছে পেপসোডেন্ট পেস্ট, লাইভবয় সাবান, তিব্বত বল সাবান এবং প্যারাসুট তেল ইত্যাদি।