মৌলভীবাজার কোট রোড জেলা জামে মসজিদ এর কমিটি গঠন সম্পূর্ণ। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন সভাপতি ড. এডভোকেট আব্দুল মতিন কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য একটি কমিটি গঠন করা হয়। ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত হয় , জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও লেখক মুজিবুর রহমান মুজিব, জেলা জামেমসজিদ এর ইমাম মুফতী মওলানা শামসুল ইসলাম, মাহমুদ ইজদানি এমরান, সেলিম মিয়া, মজনু মিয়া মুশফিকুল হক তরফদার, খসরু হোসেন, হাসান আহমেদ জাবেদ, দুরুদ আহমেদ, মুক্তাদির হোসেন, ফাহিম খান, মোহম্মদ শাহজান মিয়া, তফেজুল হোসেন, আরো উপস্থিত ছিলেন
এলাকাবাসী বিশিষ্ট মুরব্বিয়ান। পরে দোয়া মাফিলের মাধ্যমে অনুষ্ঠিত সভাটি শেষ করা হয়।







