আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে মাদ্রাসায় হামলারকারী শ্রমিকদল নেতা চান মিয়া বহিষ্কার

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শেরপুরে মাদ্রাসায় হামলাকারী শ্রমিকদল নেতা সন্ত্রাসী চান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মৌলভীবাজারের শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদ্রাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করা নিয়ে চান মিয়ার নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে মাদ্রাসা বন্ধের চেষ্টাকারী এই শ্রমিকদল নেতার মাদক ব্যবসার সুবিধার জন্য ড্রেন বন্ধ করতে চাওয়ায় বাধা দিলে মাদ্রাসার ভেতরে ঢুকে শিক্ষক ও ছাত্রদের ওপর আগ্নেয়াস্ত্র সহ হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হন।

পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার শ্রমিক দলের শেরপুর আঞ্চলিক শাখার সহ-সভাপতি চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮) নামের তিনজনকে এসময় আটক করে।

এ বিষতে জানতে চাইলে মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম বলেন, আমার ইউনিটের সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে নিশ্চিত হয়েছি, সে আমাদের শেরপুর আঞ্চলিক শাখার সদস্য নয়।

এদিকে মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২৫ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিকদল শেরপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো: জুবায়ের আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে ওই শ্রমিকদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।