আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ক্যালিফোর্নিয়ায় শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির সভাপতি সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী সংবর্ধিত

সালেহ আহমদ (স’লিপক):

আমেরিকার লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় বাফলার ১৮তম বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফেস্টিভ্যালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেছে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ক্যালিফোর্নিয়ার আগ্রা ইন্ডিয়ান রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সম্পাদক লায়েক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের এডভাইজারী মেম্বার এম.এ. হামিদ খোকন, সাবেক সেক্রেটারী সৈয়দ নাসির জেবুল, খায়রুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন রানা, মাহতাব আহমেদ, গোলাম কিবরিয়া, মুর্শেদ চৌধুরী, বদরুল মাসুদ, মিজানুর জমসেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় এসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ সহ স্থানীয় জালালাবাদবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথি বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে নিয়ে নৈশভোজ করেন জালালাবাদবাসী।

বরেণ্য সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরীকে ক্যালিফোর্নিয়ায় স্বাগত জানিয়ে বক্তারা বলেন, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী জালালাবাদ তথা বাংলাদেশের গর্ব। হাসন রাজা, রাধারমন থেকে শুরু করে সিলেটের আঞ্চলিক গানকে তিনি সারা বিশ্বে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন। আমরা জালালাবাদবাসী মহান এ শিল্পীকে কাছে পেয়ে অনেক আনন্দিত। সেলিম চৌধুরী শুধু একজন সঙ্গীতশিল্পীই নন, তিনি আর্তমানবতার কল্যাণেও বিশেষ ভুমিকা পালন করছেন।

সংবর্ধিত সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দেশের সাধারণ মানুষের কল্যাণ শমশেরনগর জেনারেল হাসপাতালের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সকল প্রবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গানের পাশাপাশি মানবতার কল্যাণে ও দেশ-বিদেশে বসবাসকারী সবার সার্বিক সহযোগিতায় শমশেরনগর জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি। আপনাদের প্রেরণা এবং সহযোগিতায় ধিরে ধিরে পূর্ণাঙ্গরূপ পাচ্ছে আমাদের কাঙ্খিত স্লোগান “সবার জন্য হাসপাতাল”। শমশেরনগর হাসপাতাল কমিটি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।