আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে যুবকের খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার – আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা! ১ম পর্ব 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :  মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়  নিখোঁজের একদিন পর রেললাইন থেকে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলা রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্বার করা হয়। সকাল ৮:৩০ মিনিটের  দিকে রেললাইনের পাশে একটি হাত পা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

‘স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ইকবালের সাথে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না। 

পরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইকবালের পরিবার। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে। 

নিহত ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে বলে জানা গেছে । 

নিহতের স্বজনরা জানান, ইকবাল তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। 

পরে আজ ২৭ এপ্রিল সকালে কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন তারা। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, উদ্বার করা মৃতদেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।