আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি অগ্নিকা- ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৮ এপ্রিল) ভোরে সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকা-ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত অফিসার ফয়েজ আহমদ।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় সোমবার ভোরে সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকা-ে ৪টি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবপুড়ে ছাই হয়ে যায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমরা আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমেদ জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করি। ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও বরাদ্দ পাওয়া সাপেক্ষে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হবে।