আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত প্রতিবেশি কান্ত মালাকার (২১) কে গ্রেফতার করেছে।
অভিযোগের বিবরণে জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।