আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সাংবাদিক মাহমুদুর রহমান সহ গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টার সময় বাসষ্ট্যান্ড শেরপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার আয়োজনে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি ও শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বেএনপির সাবেক উপদেষ্ঠা ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, বিএনপি নেতা মোস্তাফিজার রহমান নিলু, দৈনিক নয়াদিগন্ত ও করতোয়া পত্রিকার প্রতিনিধি আকরাম হোসাইন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শেরপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক শাহজামাল কামাল, আব্দুল ওয়াদুদ, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান, টি এম কামাল, উৎপল মালাকার, আব্দুল মোমিন, জাহিদুল ইসলাম, হিমন কুমার সরকার, সোলায়মান, আহসান হাবিব শুভ, শ্রমিক নেতা শওকত খন্দকার, রাজু আহম্মেদ, মিলন, মোখলেছুর রহমান, ময়নুল কবির নিপুন, মেহেদী হাসান মিঠুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আজও দেশের বিরুদ্ধে নানা ষঢ়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী শাসনাআমলে ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের অন্যতম মিডিয়া ৭১ টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে আসছে। অবিলম্বে এদের বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে কেও এরকম ধৃষ্টতা দেখাবে না। সম্পাদক মাহমুদুর রহমান দেশের স্বার্থে ১-১১ সরকার থেকে শুরু করে ৭১ টিভিসহ ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে একাই লড়াই করে আসছেন। জুলাই বিপ্লবের পর পরাজিত মিডিয়ার রক্তের দাগ না শুকাতেই তার প্রতিশোধের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে এই মামলা করেছে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। বক্তারা আরো বলেন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।