আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে ইকবাল হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী বড়চেগ গ্রামের ইকবাল হোসেনের হত্যার বিচারের ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্ছায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চৈত্রঘাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যববসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফার যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইছ মিয়া, সানওয়ার আহমদ, কয়েছ আহমদ, সুভাস মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, নান্টু দেব, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম প্রমুখ।
উল্লেখ্য-নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।