মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজার সদর উপজেলার কাটারাই দারুল উলুম জামিয়া ইসলামীয়ার নতুন একতলা ভবন উদ্বোধন ও এশা ফাউন্ডশনের উদ্যোগে প্রবাসী আব্দুল আওয়াল এর আর্থিক সহযোগিতায়,মাদ্রাসার এ+(মোমতাজ) প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও নগদ অর্থ পুরস্কার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় সোমবার ২৮ এপ্রিল দুপুরে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা এমদাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন, বরুনা পীরসাহেব হযরত মাওলানা শায়েখ সাঈদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মাওলানা মুশাহীদ আলী কাসিমী, শায়খুল হাদিস জামিয়া হোসাইনিয়া ঝেরঝেরি পাড়া সিলেট,মাওলানা খালিদ আহমেদ শায়খুল হাদিস জামিয়া মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া সিলেট,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ,মাওলানা আব্দুল বাছিদ বৈঠাখাল হোসাইনিয়া মাদ্রাসা।
বক্তব্য রাখেন, মাওলানা দিদার আহমেদ নোমানী, রিপন মিয়া,মাওলানা শেখ সুলতান বিন আবুছাদ।
সঞ্চালনা করেন শিক্ষক মোঃ কামরুজ্জামান।
এশা ফাউন্ডশনের সহযোগিতায় ১৭ জন এ+ প্রাপ্ত শিক্ষার্থীকে একটি ক্রেষ্ট ও নগদ এক হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।






