আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ইতালির নাগরিত্ব পেল জুড়ীর আলী আমজাদ খান

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ
জাঙ্গীরাই গ্রামের আলহাজ্ব আলী আমজাদ খান (সুমন) ইতালির নাগরিকত্ব পেলেন। তিনি উপজেলার ওই গ্রামের মরহুম হাজী মকসুদুর রহমান তোয়াক্কুলের
ছোট ছেলে। জানা গেছে, সুমন তার পরিবারের জীবণ মান উন্নয়নে ২০১০ সালের প্রথম দিকে ব্যবসার উদ্দেশ্যে সুদুর ইতালিতে পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে মোটামুটি লাভবান হন। পড়ে তার ব্যবসার  পরিধি বাড়তে থাকায় তার জীবণ মান বাড়তে থাকে। বর্তমানে তিনি স্ত্রী, ১৩ বছরের এক কন্যা ও ৭ বছরের এক ছেলেসহ ৩ সদস্যের পরিবার -পরিজন নিয়ে সেথায় সুখে শান্তিতে বসবাস করছেন। তবে ওই দেশের  নাগরিকত্ব না থাকায় কিছুটা বিচলিত ছিলেন। শেষে তিনি বিগত ১১ এপ্রিল -২০২৩ ইং ওই দেশের  নাগরিকত্ব পাওয়ার জন্য ইতালির বলসেনা পৌরসভা মেয়র বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ- ২০২৫ ইং মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নাগরিকত্ত্ব সনদে স্বাক্ষর করেন। সোমবার (২৮ এপ্রিল)  পৌর মেয়র সনদটি তার নিকট হস্তান্তর করেন। জানতে চাইলে, আলী আমজাদ খান বলেন, আমি নাগরিকত্ত্ব
পেয়েছি। তাতে আমিসহ আমার পরিবারের সবাই খুশি। এ জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।