বগুড়া’র বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:
মোঃ ছানোয়ার হোসেন বগুড়া শাজাহানপুর থানায় হাজির হইয়া এজাহার দায়ের করেন যে, শাজাহানপুর থানাধীন ফটকি ব্রিজের পশ্চিমপার্শ্বে হাইওয়ে রাস্তার পাশেই তার পিতার নিজস্ব জায়গায় হাসের খামার দিয়ে ৩০০ টি হাঁস লালন পালন করিয়া আসিতেছেন। ২৩ এপ্রিল ২০২৫ তারিখে রাত্রী সারে তিনটার সময় অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্রধারী ডাকাত দল উক্ত খামারে দরজা ধরিয়া ডাকাডাকি করিয়া দরজা খুলিতে বলে। দরজা না খুলিলে উক্ত অজ্ঞাতনামা ডাকাতদল খামারের দরজা ভাঙ্গিয়া খামারের ভিতরে প্রবেশ করে তাদের হাতে থাকা চাকু দিয়ে ভয় দেখাইয়া খামারে থাকা লুঙ্গি চাকু দিয়ে কাটিয়া তার হাত-পা বেধে রেখে ডাকাত দল খামারে থাকা তিনশতটি হাঁস, যার মূল্য ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা, এবং তিনশত টি হাঁসের ডিম, যার মূল্য ৫,১০০/- (পাঁচ হাজার একশত) টাকা নিয়ে রাস্তার পাশেই থাকা তাদের সবুজ রংয়ের পিক আপে তুলিয়া ৩০থেকে৪০ মিনিট পরে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
গ্রেফতার আসামীরা হলেন ——
১. মোঃ আলী আজম এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-০৭ টি, চুরি-১২ টি ও অস্ত্র-০১ টি সহ সর্বমোট=১৯ টি, ২. মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি=০৬ টি, ৩. মোঃ ওমর ফারুক বিরুদ্ধে ইতিপূর্বে খুন=০১ টি, ৪. মোঃ মতিউর রহমান ওরফে মতি এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-০২ টি ও চুরি-০২ টি সহ সর্বমোট=০৪ টি, ৫. মোঃ ফরিদ এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি-০২ টি, খুন-০১ টি ও চুরি-০৮ টি সহ সর্বমোট=১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।






