মৌলভীবাজার পুলিশ সুপার অফিসে ২৯ এপ্রিল সোমবার দুপুর ১২ ঘটিকায় সাংবাদিক এর সাথে জেলা পুলিশের সংবাদ সম্মেলন করে বলেন।
সদর মডেল থানার শেরপুর ঈদগাহ রোড এলাকার এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়িতে ৩ ফেব্রুয়ারী ২৫ ইং রাত ২:৩০ টায় ডাকাত দল বসতঘরের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৩ ভরি সোনা নগদ ৬, লক্ষ ৯ হাজার টাকা লুটপাট করে। ঘটনার মৌলভীবাজার মডেল থানায় মামলা হয় মামলা নং ৮,তাঃ ৬/২/২৫, ধারা – ৪৫৭/৩৯২ মামলা পেনাল কোডে রুজু হয়। পুলিশ সুপার এম,কে এইচ,জাহাঙ্গীর হোসেন এর দিকনির্দেশনা বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ, সিলেট, ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রায়হান মিয়া(২৫) পিতা ময়না মিয়া,সাং- কামরাখাইর,থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ, আক্কুল মিয়া ওরফে আকুল(৩৪) পিতা মৃত ইদ্রিস মিয়া,সাং নওধার পৃর্বপাড়া, থানা বিশ্বনাথ জেলা সিলেট, সে বিশ্বনাথ থানার হত্যা মামলার প্রধান আসামি, এছাড়া তার নামে ৮/১০ টি গ্রেফতার পরোয়ানা আছে। মোঃ আফাজ মিয়া (৪৯), পিতা সঞ্জব উল্লাহ, সাং পারকুল,নবিগঞ্জ থানা জেলা হবিগঞ্জ মোঃ মনর মিয়া (৫৫) পিতা মৃত সুজাত মিয়া সাং কামড়াখাইর,থানা জগন্নাথপুর জেলা সুনামগঞ্জ _তার বাড়ি থেকে দুটি দেশীয় পাইপগান কাটার,সাবল ও মুখোশ উদ্ধার হয়। অশোক কুমার দে (৪০) তোফায়েল আহমেদ তোফা(৩৬), পিতা মৃত নুর মিয়া, সাং মোবারকপুর থানা ওসমানীনগর জেলা সিলেট। ১০/১৫ টি ডাকাতির মামলা ও ১টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। দিনেশ কর্মকার (৬৫) তার দোকান থেকে ৪ ভরি ৭আনা সোনা এবং নগদ ৮,০৬,৯৮২/ টাকা উদ্ধার করা হয়। ২টি পাইপগান ৬ রাউন্ড কার্তুজ ১টি হাইড্রোলিক কাটার তালা ভাঙার শাবল, ডাকাতির ব্যবহৃত মুখোশ,৪ ভরি ৭ আনা সোনা নগদ ৮,০৬,৯৮২ টাকা একটি প্রাভেট কার, মোটরসাইকেল একটি উদ্ধার করে মৌলভীবাজার জেলা পুলিশ। জেলা পুলিশ সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে জানান।
লভীবাজার ২৩ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৬ লক্ষ ৯ হাজার টাকা, অস্ত্র ও ৫ ডাকাতসহ ৭জন আটক
Catagory : সারা দেশ | তারিখ : এপ্রিল, ২৯, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ • ২৪ বার পঠিত






