আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মাদীনা ওভারসীজের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

★ 

সিলেটের সুনামধন্য ট্রাভেল এজেন্সি, বন্দর বাজারস্ত রংমহল টাওয়ারের মাদীনা ওভারসীজ ইন্টারন্যাশনাল সার্ভিস ও আল-খিদমাহ ট্রাভেলসের ২০২৫ সালের হাজীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নগরীর অভিজাত হোটেল, হোটেল মেট্রোতে। 

২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১১টায় মাদীনা ওভারসীজের সত্ত্বাধিকারী ও মাদীনাহ হজ্ব-উমরাহ গ্রুপের চেয়ারম্যান মাওলানা মাহদী হাসানের সভাপতিত্বে ও আল খিদমার সত্ত্বাধিকারী মাসুম আল মাহদীর পরিচালনায় শুরু হয় হজ্ব প্রশিক্ষণ-২০২৫। 

অর্ধশতাধিক হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন টিলাগড় পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি বুরহান উদ্দিন কাসেমী। দীর্ঘ দুই ঘন্টাব্যাপী হজ্বের রোকন ও বিভিন্ন আহকামগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেন মুফতি বুরহান উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এমআর ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী মাসুদ উজ্জামান, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাদীনা ওভারসীজের শাহ ইমরান আহমদ, খলিলুর মাহবুব, এমডি আবু তালহা তোফায়েল ও সাহিদ আহমদ প্রমুখ।