আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারে সুবিধাভোগীদের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে শতাধিক সুবিধাভোগীদের মাঝে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ধারাবাহিক ৪২তম নিয়মিত মাসিক অনুদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ৯নং ওয়ার্ডস্থ মোঃ মাসুদ ফাউন্ডেশন কার্যালয়ে শতাধিক সুবিধাভোগীদের মাঝে সাবেক পৌর কাউন্সিলর ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাসুদ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন।

ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কবি সালেহ আহমদ (স’লিপক) এর পরিচালনায় এসময় সাংগঠনিক সম্পাদক এনামুল হক আলম, মহিলা বিষয়ক সম্পাদক রাজনীন মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মুজাহিদ আহমদ, নাদিয়া মোহাম্মদ, নাদিম মোহাম্মদ, খোকন মিয়া, ফাহিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।