আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

 (বগুড়া) প্রতিনিধি:

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে(১ লা মে বৃহস্পতিবার ) সকাল ৯টায় জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত বগুড়া জেলা বিএনপি,মোঃ আব্দুল হামিদ মিটুল সভাপতি বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন, ডাঃ এ কে এম মোফাখারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার আমি বাংলাদেশ জামাতে ইসলাম বগুড়া,জনাব মোঃ সাইরুল ইসলাম আহবায়ক বগুড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন। এদিকে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দল দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শহরের সাতমাথায় পৃথক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী। বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এরশাদুল বারী এরশাদ ও আনোয়ারুল ইসলাম।

এছাড়াও, সাতমাথায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফিজুর রহমান। সেখানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, জাহেরুল ইসলাম, জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের সভাপতি আলমগীর হোসেন আলম, মাহমুদ শরীফ মিঠু ও লিটন শেখ বাঘা।