সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিগারেটের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দরছ মিয়া (৬৫) নামের এক প্যারালাইজড কাতার প্রবাসীর। বৃহস্পতিবার (১ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারস্থ তাঁর নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দরছ মিয়া দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন। তিনি বিছানায় শুয়ে থেকেই নিয়মিত ধূমপান করতেন বলে পরিবারের সদস্যরা জানান। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে শ্রীমঙ্গল শহরে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দরছ আহমেদকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দেখেছেন ওই রুমের বিছানা পুড়ে ছাই হয়ে গেছে। লাশ হাসপাতালে থাকায় তার শরীর পুড়ে কিনা বলতে পারেন নি। তবে তিনি নিহতের আত্বীয় স্বজনের কাছে শুনেছেন তিনি বিছানা থেকে পড়ে হামাগুড়ি দিয়ে পড়ে সরে যান। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান।
ছবি ক্যাপশন: শ্রীমঙ্গল নিহত দরছ মিয়া।
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন ও দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক ইউনিয়ন, চা কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে পৃথক পৃথক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থীতি পৃথক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ও
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু এবং
এসময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন: ১, পরিবহন শ্রমিক ইউনিয়নের র্যালীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব
শ্রীমঙ্গলে লোকালয় থেকে নির্বিষ দাঁড়াশ সাপ উদ্ধার
সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজারের একটি চা-পাতার গোডাউন থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ মে) সাপটি দোকানঘরে ঢুকে পড়লে স্থানীয়রা এটিকে বিষাক্ত সাপ মনে করে আতঙ্কিত হয়ে তাড়া করে। পরে সাপটি একটি মরা নারিকেল গাছের ভিতরে আশ্রয় নেয়। এ সময় স্থানীয় বাসিন্দা মামুন আহমদ সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন এবং শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব স্বপন ও পরিবেশকর্মী রাজদীপ গিয়ে সাপটি উদ্ধার করেন। স্বপন দেব জানান, দাঁড়াশ একটি নির্বিষ ও কৃষি উপকারী সাপ, এটি খাদ্যের সন্ধানে লোকালয়ে এসেছিল। উদ্ধারের পর সাপটিকে বন বিভাগের কাছে হস্থান্তর করা হয়েছে।
ছবি ক্যাপশন: ২, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব স্বপনের হাতে সাপ, ৩, সজল দেব স্বপন মরা নারিকেল গাছের ভিতর থেকে সাপটি বের করছেন।






